‘উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তিগত জ্ঞান দিতে হবে উন্নত দেশকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫

কোভিড অভিজ্ঞতাকে সামনে রেখে উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে সব সেক্টরে প্রযুক্তিগত জ্ঞানের আদান-প্রদান নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গত সপ্তাহে কিউবার হ্যাভানাতে জি৭৭ প্লাস চীন শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

কানাডায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বক্তব্যে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় করোনা মহামারি সংকট সফলভাবে পরিচালনা করেছিল এবং সংকট ব্যবস্থাপনার জন্য ওই সময় সংশ্লিষ্ট দেশগুলো থেকে সময়মতো ভ্যাকসিন এবং অন্যান্য সংশ্লিষ্ট সরঞ্জামাদি প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

উন্নত দেশগুলোকে শুধু উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিলেই হবে না, অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান দিতে হবে

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে করোনা মহামারি ব্যবস্থাপনা অজানা ছিল, তাই ব্যবস্থাপনার প্রাথমিক দিনগুলো মোকাবিলা ছিল চ্যালেঞ্জিং।

মন্ত্রী বলেন, আমরা বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের যুগে বাস করছি, যা জীবনযাত্রায় দ্রুত বৈপ্লবিক পরিবর্তন এনেছে। উন্নত দেশগুলোকে শুধু উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিয়েই ক্ষতিপূরণ প্রদান করলে হবে না, অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান দিতে হবে।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, এলজিইডির শোকজ
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা