ফিলিস্তিন-ইসরায়েল আলাদা রাষ্ট্র না হলে শান্তি আসবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩, ২২:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২২:৪৫

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র না হলে সেখানে শান্তি আসবে না।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার হাটখলা ইউনিয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শিবেরবাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার নিয়ে প্রায় ৭৩ বছর ধরে সংগ্রাম করে আসছে। এ বিষয়ে আমাদের অবস্থান ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন। তাঁর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই নীতিতে বিশ্বাসী।

মন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনও ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব একটু ধাক্কা খাবে। সেই ধাক্কায় হয়তো বাংলাদেশের কিছু অসুবিধা হতে পারে। সূত্র: বাসস।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান