ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৯:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৬:২৮

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে এই সংকটপূর্ণ সময়ে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন সংকট নিয়ে অর্গাইনাইজেশন অব ইসলামিক কান্ট্রিস (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজায় ইসরায়েলের হামলায় তিন হাজার লোকের মৃত্যু হয়েছে এবং এদের এক-তৃতীয়াংশই শিশু।’

তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কারণ, সেখানে সহায়তা দিতে দিচ্ছে না ইসরায়েল।’

মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজুলেশন এনেছিল রাশিয়া। কিন্তু সেটি গৃহীত না হওয়াকে দুঃখজনক হিসেবে বিবেচনা করে বাংলাদেশ। এছাড়া গাজায় একটি হাসপাতালে বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, ৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ১২তম দিন। এই সংঘাতে অন্তত তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী। গৃহহীন হয়েছে অন্তত চার লাখ ফিলিস্তিনি। অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

আরও পড়ুন:

গাজার হাসপাতালে হামলায় ইসরায়েল দায়ী নয়: বাইডেন

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের