মাঠ পর্যায়ে নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৮:৪৫আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৯:০০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এসব সামগ্রী তারা ১০টি আঞ্চলিক কার্যালয়ে পাঠাবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিজ দফতরে এ বিষয়ে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানো শুরু করতে যাচ্ছেন তারা। প্রথম ধাপে ঢাকা অঞ্চলে ব্যালট বাক্স পাঠানো হচ্ছে। সামনের সপ্তাহ থেকে অন্যান্য মালামাল যাওয়া শুরু হবে।

কমিশনের হিসাবে এবারের নির্বাচনে ৩ লাখের বেশি স্বচ্ছ ব্যালট বাক্স লাগবে। কিন্তু কমিশনের হাতে বাক্স ছিল ২ লাখ ৬৭ হাজার। তাই নতুন কেনা হয়েছে ৮০ হাজার। এর মধ্যে প্রথম চালানে ৪০ হাজার বাক্স কমিশনের হাতে এসেছে।

ব্যালট বাক্স ছাড়া অন্য মালামালগুলোর গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআইয়ে পাঠানো হয়েছে জানিয়ে অশোক কুমার বলেন, বিএসটিআইয়ের রিপোর্ট তৈরি হয়েছে শুনেছি। এটা এলেই ঢাকা অঞ্চলে মালামাল আমরা পাঠাবো।

নির্বাচনি সরঞ্জামের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব বলেন, বিশেষ কোনও পরিকল্পনা নেই। অন্যবারের মতো এবারও আমরা মালামাল পাঠানোর সময় পুলিশের কাছে নিরাপত্তার দায়িত্বটি দেবো। আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেই সহায়তা চাইবো। মালামালগুলো মাঠ পর্যায়ের পরিবহনের সময় তারা যথাযথ নিরাপত্তা দেবে।

জানা গেছে, ব্যালট বাক্সগুলো অঞ্চলে যাচ্ছে। অন্যান্য মালামাল সরাসরি জেলায় যাবে।

সংবিধান অনুযায়ী আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট হতে হবে। নির্বাচন কমিশন জানুয়ারির শুরুতে ভোটের পরিকল্পনা করে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন- সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত ইসি

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী