ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডক্টর অব লজ’ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঢাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বাঙালি স্বাধীকার আন্দোলনের অগ্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি 'ডক্টর অব লজ' দেওয়া হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে ডিগ্রি প্রদানের জন্য উপস্থাপন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সমাবর্তনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকন্যা ও সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর এই ডিগ্রি তুলে দেন। ডিগ্রি গ্রহণের রেজিস্ট্রারে বঙ্গবন্ধুর পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৬ জুলাই ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশেষ এ সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বিএনপি-জামায়াতের ডাকা হরতাল উপেক্ষা করেই এই সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। 

বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিসহ প্রায় ১৮ হাজার গণ্যমান্য ব্যক্তি অংশ নিচ্ছেন। 

আরও পড়ুন- ঢাবিতে বিশেষ সমাবর্তন শুরু, হরতাল উপেক্ষা করেই যোগ দিলেন প্রধানমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল