৬৮ শতাংশ মানুষ গ্রামে বাস করে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৮:০৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৪৯

দেশের মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ মানুষ পল্লিতে বসবাস করেন। আর ৩১ দশমিক ৬৬ শতাংশ মানুষ বাস করে শহরাঞ্চলে। সবশেষ জনশুমারি অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রকাশিত দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর ন্যাশনাল রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ করে। পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই রিপোর্ট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, ড. শাহনাজ আরেফিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. কাউসার আহাম্মদ উপস্থিত ছিলেন।

বিবিএসের চূড়ান্ত হিসাবে বলা হয়, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। এর মধ্যে নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ এবং পুরুষ ৮ কোটি ৪১ লাখ।

প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বিভাগভিত্তিক উপাত্ত পর্যবেক্ষণে দেখা যায়, সমন্বয় করা মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় বাস করে। ঢাকায় বসবাসকারী মানুষের সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন, চট্টগ্রামে ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার, রাজশাহীতে ২ কোটি ৮০ হাজর, রংপুরে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১, খুলনায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮, ময়মনসিংহে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৭২, সিলেটে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ এবং সবচেয়ে কম বরিশালে ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ঢাকার বাসযোগ্যতা হারাচ্ছে কেন
বিয়ে-সন্তান চান তরুণরা, পিছিয়ে দিচ্ছে আর্থিক অনিশ্চয়তা
বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু