প্রধানমন্ত্রীর সাক্ষাৎ শেষে যা বললেন রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৮

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’ তবে আলোচনার বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

নির্বাচনে অংশ নেওয়া নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা, জানতে চাইলে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই। আর কী বলবেন?’ ৭ জানুয়ারির নির্বাচনের প্রতি সমর্থন আছে কিনা জানতে চাইলে রওশন বলেন, ‘ঠিক আছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দলটির নির্বাচনে অংশ নেওয়া নিয়ে রওশন বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করছেন। ওর কথা তার মনে নেই।’

জাতীয় পার্টির নেতাদের প্রতি সমর্থনের বিষয়ে জানতে চাইলে রওশন বলেন, ‘আমাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। কেন সমর্থন থাকবে?’

এ সময় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, রওশন এরশাদ কথা বলার মতো অবস্থায় নেই। সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তাদের নেতা কাজী মামুনুর রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ, তার রাজনৈতিক সচিব গোলাম মসীহসহ আরও কয়েকজন নেতা।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান