শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১৫:০৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:০৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে।

প্রধানমন্ত্রীকে লেখা অভিনন্দন পত্রে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনার দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। নতুন ম্যান্ডেটের দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করছি।

টেববুনে বলেন, এই উপলক্ষে আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ককে সুসংহত করার পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংরক্ষণে আমাদের সম্পর্কের মাত্রা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আমার অব্যাহত প্রস্তুতি ব্যক্ত করতে চাই।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলজেরিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে।

/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম