কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কেনাকাটার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আসন্ন রমজান মাসে জিনিসপত্রের দাম যেন কোনোভাবেই না বাড়ে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রীদের নির্দেশ দেন।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে কাজ করতে হবে।

দুর্নীতিতে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রকল্প নেওয়ার আগে তা জনগণের জন্য কতটা প্রয়োজনীয় খতিয়ে দেখতে হবে।

কৃষি উৎপাদনে মনোযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাট, চামড়া, কৃষি এই তিনটি পণ্যের রফতানি বাড়াতে হবে।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষাকে কর্মমুখী করার এবং নারী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথাও বলেন।

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের বিষয়বস্তু নিয়েও কথা হয় মন্ত্রিসভায়। 

অগ্নিসন্ত্রাস এবং নাশকতা বন্ধ করার জন্য মন্ত্রিপরিষদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী