ইন্দো-প্যাসিফিক বৈঠকে যোগ দিতে ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২৩:৪২

তৃতীয় ইউরোপিয়ান ইউনিয়ন-ইন্দো প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওই বৈঠকে সহনশীল অর্থনীতি নিয়ে আলোচনা করবেন তিনি। এর পাশাপাশি একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাইডলাইনে বৈঠক হওয়ার কথা রয়েছে।

২০২২ সালে প্যারিসে অনুষ্ঠিত প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অংশ নিলেও গত বছর দ্বিতীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অংশ নেন।

এ বিষয়ে একটি সূত্র জানায়, ইইউ-ইন্দো প্যাসিফিক বৈঠকে তিনটি বিষয়- নিরাপত্তা, সহনশীল অর্থনীতি ও সবুজায়ন নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বাংলাদেশ সহনশীল অর্থনীতি নিয়ে আলোচনা করবে।  

সহযোগিতার কোন ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহ জানতে চাইলে তিনি জানান, সবুজায়নে ইইউ’র সঙ্গে ইতোমধ্যে বাংলাদেশ কাজ করছে। গত বছর ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের সময় সবুজায়নে অর্থায়নের জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে ৪০ কোটির বেশি ইউরোর একটি চুক্তি হয়েছে।

প্রযুক্তি ও স্বাস্থ্য খাতেও সহযোগিতার সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, কোভিডের সময়ে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক টিকা ক্রয়ের জন্য ২৫ কোটি ইউরো দিয়েছিল। কিন্তু ওই অর্থ ব্যয় করার প্রয়োজন হয়নি। ফলে ওই অর্থ স্বাস্থ্য খাতে অন্য প্রকল্পে ব্যয়ের জন্য আলোচনা চলছে।

২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমানা জটিলতা নিরসনের পরে সুনীল অর্থনীতির সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং এক্ষেত্রে ইইউ’র সহযোগিতা চায় বাংলাদেশ বলে তিনি জানান।

সাইডলাইন বৈঠক 

বেশ কয়েকটি ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করবেন হাছান মাহমুদ।

ব্রাসেলস, লুক্সেমবার্গ, সুইডেন, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, পর্তুগাল, চেক রিপাবলিক এবং অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হাছান মাহমুদের বৈঠকের কথা রয়েছে।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের