গাম্বিয়ায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপকাজে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫১

গাম্বিয়ায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ কার্যক্রমে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার মুসতাফা জাওয়ারা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

এ সময় ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে হাইকমিশনারকে অবহিত করেন।

বৈঠকে ভূমিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার আশা জানিয়ে হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। বাংলাদেশ ও গাম্বিয়ার সরকার এই ব্যাপারে ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলবে।

বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার মুসতাফা জাওয়ারা। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন তিনি।

দুটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে গভীর ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা তুলে ধরেন মুসতাফা জাওয়ারা বলেন, গাম্বিয়ার ভূমিসেবা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপারে ভূমিসেবায় ইউএন পাবলিক সার্ভিস পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের সক্ষমতার প্রতি আস্থা ব্যক্ত করেন।

ভূমিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপরিচালক এ এফ এম জাহিদুল ইসলামসহ ভূমি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও গাম্বিয়ার হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে গাম্বিয়ার হাইকমিশনারকে বাংলাদেশে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ে একটি ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেওয়া হয়।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন