দেশের ৮৯ শতাংশ এলাকা ৪জি’র আওতায়: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৬ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৬

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশব্যাপী সর্বস্তরের জনগণকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আনতে চারটি মোবাইল অপারেটর টেলিকম সাইট স্থাপনের কার্যক্রম বাড়িয়েছে। বর্তমানে দেশে মোট অনুযায়ী ৪জি পপুলেশন কভারেজ ৯৮ দশমিক ৭৯, ২জি পপুলেশন কভারেজ ৯৯ দশমিক ৬৪ এবং আয়তন অনুযায়ী ৪জি আওতাভুক্ত এলাকা ৮৮ দশমিক ৭৮ শতাংশ, আর ২জি আওতাভুক্ত ৯৬ শতাংশ ৯১ এলাকা। গত ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী মোবাইল অপারেটরের সাইটের সংখ্যা ৫৬ হাজার ৯০৬টি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

স্বতন্ত্র সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দ্বাদশ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উসকানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় অসত্য ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্তর্ভুক্ত নয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
গুলিস্তানে ৩১৬টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ১৩
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
সর্বশেষ খবর
তুই তার কে? মেয়ে না প্রেমিকা?
তুই তার কে? মেয়ে না প্রেমিকা?
কিরগিজস্তানের হ্রদের তলায় সিল্ক রোডের হারানো শহর
কিরগিজস্তানের হ্রদের তলায় সিল্ক রোডের হারানো শহর
সূর্যের আলোয় সেচ, কমছে কৃষকের খরচ বাড়ছে আয়
সূর্যের আলোয় সেচ, কমছে কৃষকের খরচ বাড়ছে আয়
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই