মন্ত্রিসভার নতুন সাত সদস্য শপথ নিচ্ছেন সন্ধ্যায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ১৪:৩৫আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৯:৩৭

দায়িত্ব গ্রহণের দুই মাসেরও কম সময়ে দ্বিতীয় দফায় মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নতুন সদস্য হিসেবে আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় শপথ নেবেন তারা। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের টেলিফোনে বিষয়টি অবগত করা হয়েছে। সরকারি পরিবহন পুল থেকে নতুন গাড়িও তাদের নিজ নিজ বাসায় পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদের জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীসহ মোট ৩৭ জন সদস্য নিয়ে সরকারের যাত্রা শুরু করেছিলেন। নতুনদের নিয়ে মন্ত্রিসভার আকার হবে ৪৪ সদস্যের।

জানা গেছে, বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। খুবই ছোট পরিসরে হবে নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। আগামী রবিবার (৩ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকায় অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রস্তুতি নিয়ে রেখেছে।

উল্লেখ্য, এ বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। এরপর থেকেই আলোচনা আছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভা পুনরায় সম্প্রসারিত হবে। ক্ষমতাসীন দল এবার সংরক্ষিত মহিলা আসনের ৫০টির মধ্যে ৪৮টি পেয়েছে। গত বুধবার শপথও নিয়েছেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে যারা আজ সন্ধ্যায় শপথ নেবেন তারা হলেন—ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের ডা. রোকেয়া সুলতানা, টাঙ্গাইলের শামসুন নাহার চাঁপা, রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা, চট্টগ্রামের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরী, নওগাঁর (পত্নীতলা-ধামইরহাট) শহিদুজ্জামান সরকার, চট্টগ্রামের সংরক্ষিত আসনের ওয়াসিকা আয়শা খান।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ