পীরগঞ্জ স্মার্ট উপজেলা হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১৯:৩১আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৯:৩১

বর্তমান সরকারের সময়ে পীরগঞ্জ একটি স্মার্ট উপজেলা হবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বায়নের যুগে সবাই দূরে চলে গেলেও নিজের শেকড় ও আত্মপরিচয় আমরা কেউ ভুলতে পারি না। পীরগঞ্জ আমাদের আত্মপরিচয়ের অংশ।

শনিবার (২ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টে পীরগঞ্জ-রংপুর সমিতি, ঢাকা আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও পিকনিকে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘পীরগঞ্জ সমিতির এই আয়োজন একটি পারস্পরিক মিলনমেলা। এর মধ্য দিয়ে পারিবারিক ও আত্মিক বন্ধন সুদৃঢ় হয়। সমিতির বছরব্যাপী বৃত্তি দেওয়া, ইফতার আয়োজনসহ নানা ধরনের সামাজিক কার্যক্রম করোনাকালীন কিছুটা বিঘ্নিত হলেও এখন আবার স্বরূপে ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে বদলে যাওয়া পীরগঞ্জের কাজগুলো আগামী দিনে শেষ করা হবে। পীরগঞ্জের যেকোনও উন্নয়ন ও সহযোগিতার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা সার্বিক উন্নয়ন কার্যক্রমকে সহজতর করে তুলেছে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রাজা প্রমুখ।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম