পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথাও মদত পাচ্ছে, এমনটা মনে করি না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৩:৫৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৩:৫৫

পাহাড়ে হামলার ঘটনায় তদন্ত চলছে, সব বেরিয়ে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই ক্ষুদ্র জঙ্গিগোষ্ঠীগুলো অন্য কোথাও থেকে মদত পাচ্ছে- এমনটা মনে করি না। ভারতের মিজোরাম থেকে মদত পাচ্ছে বলেও মনে করি না।’

শনিবার (৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক)’-এর আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে ঢাকা প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ক্ষুদ্র নৃগোষ্ঠী রাঙ্গামাটি, খাগড়াছড়িত নেই, শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।’

বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ‘পাহাড়ে যৌথ অভিযান চলছে’ বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার কঠোর অবস্থানে। সেখানে যৌথ অভিযান চলছে। অচিরেই শিগগির পরিস্থিতি শান্ত হবে।

মন্ত্রী বলেন, ‘এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে, এটা মনে করার কোনও কারণ নেই।’

আরও পড়ুন:

পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে সরকার: ওবায়দুল কাদের 

দুটি ব্যাংক থেকে টাকা লুট: কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধ ঘোষণা

রুমায় ব্যাংক থেকে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা: সিআইডি

রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার থানচির দুই ব্যাংকে সন্ত্রাসীদের হানা

বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

থানচি বাজারে পুলিশ-বিজিবির সঙ্গে কেএনএফ সন্ত্রাসীদের গোলাগুলি

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার

গোলাগুলির সময় ছিল না বিদ্যুৎ, কর্মকর্তা বললেন ‘লোডশেডিং চলছিল’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক