বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ২০:০৭ আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২০:৩১

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘র‌্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।’

তবে তাকে কোথা থেকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তারা পরে এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানায় র‌্যাব।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে শতাধিক সশস্ত্র ব্যক্তি রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালিয়ে ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তারক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। এ সময় দুটি লাইট মেশিনগানসহ (এলএমজি) ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় তারা। নগদ টাকার পাশাপাশি পুলিশের অস্ত্রও লুট করে বলে জানা যায়।

এদিকে রামু উপজেলা কম্পাউন্ডের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন নিজাম উদ্দীন। হামলাকারীরা মসজিদে ঢুকে তাকে নিয়ে চলে যায়।

এ ঘটনার পর প্রশাসন ও স্থানীয়রা জানান, কেএনএফ সদস্যরাই এ ঘটনা ঘটিয়েছে। তারা ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে পাহারায় থাকা আনসার সদস্যদের কাছ থেকে দুটি এসএমজি (লাইট মেশিন গান) ও ৬০টি গুলি, ৮টি চীনা রাইফেল ও ৩২০টি গুলি এবং ৪টি শটগান ও ৩৫টি কার্তুজ নিয়ে গেছে।

এদিকে বৃহস্পতিবার তার মুক্তিপণ হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা দাবি করে সন্ত্রাসীরা।

কেএনএফ সদস্যদের একের পর এক লুটপাট ও অপহরণের ঘটনায় গতকাল বুধবার এক জরুরি সভা ডেকেছিল শান্তি প্রতিষ্ঠা কমিটি। সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরার জন্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হয়।

তবে থানচিতে দুটি ব্যাংক থেকে টাকা লুট ও ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ঘটনায় সশস্ত্রগোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে শান্তি প্রতিষ্ঠা কমিটি।

আরও পড়ুন

দুটি ব্যাংক থেকে টাকা লুট: কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধ ঘোষণা

রুমায় ব্যাংক থেকে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা: সিআইডি

রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার থানচির দুই ব্যাংকে সন্ত্রাসীদের হানা

বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
সর্বশেষ খবর
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে