বাংলাদেশের রাষ্ট্রদূত ও কিরগিজস্তানের উপ-শিক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৪, ২২:৪২ আপডেট : ২২ মে ২০২৪, ২২:৪২

কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বুধবার (২২ মে) কিরগিস্তানের উপ-শিক্ষামন্ত্রী রাসুল আভাজবেক উলুর সঙ্গে বৈঠক করেছেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিরগিজ রিপাবলিকের রাজধানী বিশকেকে সাম্প্রতিক সময়ে সংগঠিত ঘটনার প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত কিরগিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে উপ-শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আগামী কয়েক মাস অনলাইনে ক্লাস করার সুযোগ দেওয়ার জন্য তিনি উপ-শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানান।

কিরগিজ উপ-শিক্ষামন্ত্রী রাষ্ট্রদূতকে এ মর্মে আশ্বস্ত করেন যে, বাংলাদেশসহ সব বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে শুধু সরকারি কর্তৃপক্ষই নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে। তিনি অনলাইন ক্লাসের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সম্পন্ন করার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশি শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছেন এমন ততোধিক বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ভাইস- রেক্টর ও ডিনের সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা, আবাসন, যাতায়াত ও খাবারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিতকরণে সচেষ্ট ও তৎপর রয়েছেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
কিরগিজস্তানের হ্রদের তলায় সিল্ক রোডের হারানো শহর
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে নিহত ৫১
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
সর্বশেষ খবর
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
প্রতিশ্রুতি ও অন্তরঙ্গ সম্পর্ক বনাম মেয়েদের বিপদ
প্রতিশ্রুতি ও অন্তরঙ্গ সম্পর্ক বনাম মেয়েদের বিপদ
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
তরুণ বয়সেই বাড়ছে অন্ত্রের ক্যানসার, কোন অভ্যাসগুলো দায়ী?
মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’
মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই