গণপূর্তের নির্মাণকাজে অর্থ সাশ্রয়ের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৪, ১৮:০৩আপডেট : ২১ মে ২০২৪, ১৮:০৩

গণপূর্ত অধিদফতরের নির্মাণকাজে সরকারি অর্থ সাশ্রয় করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দিয়েছে।

মঙ্গলবার (২১ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন প্রকল্প এবং আবাসন পরিদফতরের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কমিটি সরকারি আবাসন পরিদফতরের বাসার সংখ্যা বাড়িয়ে কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বাসা পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

কমিটির সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য এম আবদুল লতিফ, মজিবর রহমান (মজনু) এবং আবদুল হাফিজ মল্লিক।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি, মেয়াদ ৩০ দিন
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম