প্রধানমন্ত্রীর এপিএস হাফিজ, ডিপিএস তুষারের নিয়োগ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ১৭:৩৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ-প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুজনেরই চুক্তি বাতিলের প্রথম দুটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নিয়োগ পান গাজী হাফিজুর রহমান। একই দিন হাসান জাহিদ তুষারও উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের ওই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

/এসআই/এমএস/
সম্পর্কিত
দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল করলো শিশু হাসপাতালের পরিচালনা বোর্ড
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি