ঈদুল আজহায় ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১২:২৭আপডেট : ১৩ জুন ২০২৪, ১২:২৭

আসন্ন ঈদুল আজহার আগে আজ বৃহস্পতিবার (১৩ জুন) শেষ কর্ম দিবস সরকারি চাকরিজীবীদের। শুক্রবার ও শনিবার সাপ্তাহিকসহ ঈদুল আজহার পর ছুটি শেষ হবে ১৮ জুন। এদিকে এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার (১৩ জুন)।

আগামী ১৭ জুন (১০ জিলহজ) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগে পরে দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই তিন দিনের ছুটির আগে সাপ্তাহিক দুদিন মিলে মোট পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। অবশ্য যারা আবেদন করে পরে বাড়তি দুদিন ছুটি নিতে পেরেছেন, তারা কাজে ফিরবেন পরের সপ্তাহে। 

ঈদের ছুটিকে কেন্দ্র করে এরইমধ্যে বাস, ট্রেন এবং লঞ্চে করে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। অন্যদিকে রাজধানীর বিভিন্ন স্থানে  জমে উঠেছে কোরবানির পশুর হাটও। বাড়ি ফেরা, পশুর হাট এবং শেষ কর্ম দিবস ঘিরে সড়কে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী