চাটুকারিতা করলে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ১৪:২১আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৮:১৩

কোনও মিডিয়া চাটুকারিতা করলে তা বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গেলে সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত সরকারের সহিংসতা নিয়ে গণমাধ্যমগুলো অনেক মিথ্যাচার করতো। তারা সরকারের চাটুকারিতা করেছে। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ মারা যেত না। একটা দেশ ডোবে যখন, মিডিয়া তখন মিথ্যা প্রচার করে।’

চাটুকারিতা করলে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে যা হয়েছে, নতুন করে কাউকে চাটুকারিতা করতে দেওয়া হবে না। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে। এরপরও যারা চাটুকারিতা করবে, সেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।’

এ ছাড়া তিনি আরও বলেন, ‘বিদায়ী সরকার ক্ষমতায় থাকতে মানুষ মেরেছে। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করেছে। প্রত্যেকটা হুকুমদাতাকে খুঁজে বের করা হবে। তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।’

/এবি/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: শাহে আলম
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: শাহে আলম
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন