৭ মার্চ, ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিলের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ অক্টোবর ২০২৪, ২১:৪৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:১৪

আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করেছে সরকার। বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পর আদেশ জারি করে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করা হলো।

বাতিল করা দিবসগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন ৭ মার্চ,  ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিষয়ে বলা হয়েছে- উচ্চ আদালতের চূড়ান্ত আদেশ সাপেক্ষে দিনটি উদযাপন/পালন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন-

৭ মার্চ, ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল হচ্ছে

/এসএমএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সবার যত্ন নেওয়া মায়ের আজ নিজের যত্নের দিন
স্কাইস্ক্র্যাপার ডে: আকাশছোঁয়া স্থাপত্যের উদযাপন
আজ ভয়কে পেছনে ফেলার দিন
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ