জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হলেন সারজিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ২১:২২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৫:৩৪

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে। আর আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা, যাকে প্রথম বৈঠকে ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত হয়েছিল। সোমবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভায় সভাপতিত্ব  করেন। এদিন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভা হয়। 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভা (ছবি: পিআইডি)

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনও উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনও উপযুক্ত সুবিধা দেওয়া এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।

এর আগে ১২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত হয়। ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও আন্দোলনে নিহত মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে সাত জন সদস্যের নাম চূড়ান্ত করা হয়। এ কমিটির মোট সদস্য ২১ জন থাকবে বলে জানানো হয় তখন। 

আরও পড়ুন- ড. ইউনূসকে সভাপতি ও মুগ্ধর ভাইকে সেক্রেটারি করে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি