নজরুলের সৃষ্টি নাগরিক সম্পর্ক উন্নয়নে অনন্য মাধ্যম: ভারতীয় হাইকমিশনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ০৩:০৬আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:০৬

কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অনবদ্য সৃষ্টিকর্মকে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে অনন্য মাধ্যম বলে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আয়োজিত ‘নজরুলের শ্যামাসঙ্গীত’ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী অমূল্য সৃষ্টিকর্ম। দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণে অনন্য প্ল্যাটফর্ম তাঁর সৃষ্টিকর্ম।’

আইজিসিসি পরিচালক ও হাইকমিশনের প্রথম সচিব (রাজনীতি ও সংস্কৃতি) অ্যান ম্যারি জর্জের উপস্থাপনায় অনুষ্ঠানে নজরুলের বিখ্যাত কবিতা আবৃত্তি করেন শিল্পী টিটো মুন্সী। শ্যামাসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রী।

অনুষ্ঠানে হাইকমিশনারের সহধর্মিণী মানু ভার্মা, ডেপুটি হাইকমিশনার পাওয়ান বাধেসহ বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যারা ধর্মীয় ফ্যাসিবাদ চায়, তাদের পক্ষে নজরুলকে হজম করা সম্ভব নয়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম