সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে শাহ আমানত বিমানবন্দর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ নভেম্বর ২০২৪, ১৯:১৮আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:২০

শীতকালে ঘনকুয়াশার কারণে ঢাকায় বিমান অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘ঘনকুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে।’

এ সময় বেবিচক চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ,  রানওয়ে, নতুন বোর্ডিং ব্রিজ, শিশু পার্ক, ড্রাইভওয়েসহ অন্যান্য চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রম যাত্রীসেবা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে এসব কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় আরও ছিলেন, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (অর্থ) এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীরসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া বেবিচকের সহযোগিতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অরবিস ফ্লাইং আই হসপিটালের কার্যক্রম উদ্বোধন করা হয়।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের