দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:১৬

বিদ্যমান সংসদ ব্যবস্থার পরিবর্তে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়ে আলোচনা করেছেন সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবনের সংবিধান সংস্কার কমিশন কার্যালয়ে দুই কমিশনের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য এ তথ্য জানান। তারা বলেন, দ্বিকক্ষবিশিষ্ট আইন সভা হলে নির্বাচনের বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। দুই কমিশনের সদস্যরা সমন্বয় করে সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়েছেন।

বৈঠক সূত্র জানায়, প্রথম বৈঠকে দুই পক্ষই তাদের কাজের অগ্রগতি তুলে ধরে। বিশেষত সংবিধানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়। একপর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ পদে সরাসরি ভোটগ্রহণ হবে নাকি বিদ্যমান পদ্ধতি বহাল থাকবে, তা নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন নিয়োগ আইন নিয়েও আলোচনা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠান- জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইনে নির্বাচনের বিষয়ে ভিন্নতা থাকার কথা জানিয়ে সব আইনে একই ধরনের পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন সভায় জানিয়েছে, তারা সংবিধানকে আরও স্মার্ট ও ছোট করার পক্ষে। এছাড়া তারা বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের চিন্তাভাবনা করছেন।

সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ অংশগ্রহণ করেন। অপরদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষে এর প্রধান ড. বদিউল আলম মজুমদার, কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, ডা. জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস ও সাদিক আল আরমান অংশ নেন।

/ইএইচএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের