অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫ আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ২১:১৮

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ৫টি নির্দেশনা দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ নির্দেশনা দিয়ে দফতর-সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়।

গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারা দেশে হঠাৎ আগুনের ঘটনা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে দফতর-সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় পাঁচ দফা নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

নির্দেশনাগুলো হলো-

১. দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের টহল অধিকতর জোরদার করতে হবে। সন্দেহজনক কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিরাপত্তার দায়িত্বে কর্মরতদের অবগত করতে হবে।
২. অফিস প্রধানরা অফিস ত্যাগের আগে আবশ্যিকভাবে দফতরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে যথাসময়ে অফিস ত্যাগ করবেন।
৩. কর্মরত নৈশপ্রহরীরা ভবনের মধ্যে ও চারপাশে সার্বক্ষণিক টহলে থাকবেন।
৪. সব অফিসের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ব্যবস্থা নেবেন।
৫. কোনও কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে কোনও দুর্ঘটনা ঘটলে তা ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দিনগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াাবহ অগ্নিকাণ্ড হয়। আগুনে ভবনের চারটি তলা পুড়ে যায়। আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত