ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন-বানোয়াট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৩ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৩

বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের শারীরিক নির্যাতন করা হয়েছে বলে ভারতের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও বানোয়াট উল্লেখ করে গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশ এই হতাশা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে, এ ধরনের অভিযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষুণ্ন করে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কোনও অবস্থাতেই আটক জেলেদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা গেছে, এ ধরনের কোনও অসুস্থ আচরণ বা শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ জানাতে চায় যে, আটক ৯৫ জন ভারতীয় জেলে ও ক্রু সদস্যদের বাংলাদেশে অবস্থানকালে যথাযথ আচরণ করা হয়েছিল। আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদেরকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হয়েছিল, যারা জেলেদের আটকের সময় তাদের দেখতে গিয়েছিল।

ভারতীয় কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও ২ জানুয়ারি জেলেদের জেল থেকে মুক্তি দেওয়ার সময় এবং ৪ জানুয়ারি মোংলা থেকে জেলেদের প্রস্থানের সময় উপস্থিত ছিলেন। প্রাসঙ্গিক হাসপাতালগুলো সব ভারতীয় জেলের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নিশ্চিত করেছে যে, তারা শারীরিকভাবে ফিট ছিল। সামুদ্রিক সীমান্তের দিকে তাদের যাত্রার সময়, বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় সহায়তা এবং ব্যবস্থা প্রসারিত করেছিল।

জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া ভারত সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলকভাবে মানবিক সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি প্রকাশ করে।

বাংলাদেশ সব পক্ষকে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে— যা দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক সম্মানের মনোভাবকে ক্ষুণ্ন করে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে গত ৫ জানুয়ারি বিকালে ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে ও ক্রু এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে ও ক্রুর পারস্পরিক প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড ৯০ জন বাংলাদেশি জেলে ও ক্রু সদস্যকে গ্রহণ করে। আর ৯৫ জন ভারতীয় জেলে ও ক্রু সদস্যকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার