সরকারি কর্মচারীদের অনলাইনে তথ্য হালনাগাদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪
সরকারি সব পর্যায়ের কর্মচারীদের অনলাইনে তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত চিঠি সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টদের এ চিঠি পঠিয়েছে। 
 
যেসব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না তাদের পদোন্নতি বা পদায়নে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব বা জটিলতার সৃষ্টি হতে পারে। তাই তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে। 
 
চিঠিতে বলা হয়, তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। 
 
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। ইতোপূর্বে চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।
 
চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় সব কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের ঊর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ই-মেইল আইডিসহ অন্য প্রয়োজনীয় তথ্য জিইএমএসে হালনাগাদ করার জন্য আবার অনুরোধ করা হলো।
/এসআই/আরআইজে/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী