সরকারি অর্থ উদ্ধার করতে জান বের হয়ে যাচ্ছে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয় আছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘আমার দুটি মন্ত্রণালয় আইন এবং প্রবাসী কল্যাণ। সেখানে যারা মন্ত্রী ছিলেন তারা মন্ত্রণালয়ের উপার্জিত অর্থ যেগুলো হাজার কোটি টাকার মতো, সেগুলো বেসরকারী ব্যাংকে আমানত হিসেবে রেখেছেন। এখন সেগুলো উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘ওইসব ব্যাংক প্রতিষ্ঠার সঙ্গে তারা বা তাদের আত্মীয়-স্বজন কিংবা দলের সদস্যরা জড়িত। ব্যাংকগুলোর নাম হলো– পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছে। এখন সেগুলো উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে। এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকা, সরকারি ব্যাংকের টাকা আপনি মধুমতি বা পদ্মা ব্যাংকে রাখছেন কেন; যেটার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। এ ধরনের কনফ্লিক্ট অব ইন্টারেস্ট যে আছে, এ সংক্রান্ত আইন ও বিধিবিধান আছে, সেগুলো কঠোরভাবে প্রয়োগ করা এবং প্রয়োজনে আইন সংস্কারের কথা দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রতিবেদনে বলা হয়েছে।’  

তিনি বলেন, ‘রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার নিশ্চিত করতে বলা হয়েছে সুপারিশে। আপনারা জানেন, আমাদের রাজনৈতিক অর্থায়ন সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়। সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে সুপারিশে। এছাড়া বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে।’       

/এসও/আরকে/
সম্পর্কিত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু