‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে পাচার হওয়া বাংলাদেশিদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১

বাংলাদেশি একটি চক্র রাশিয়ায় মানবপাচার করছে। পাচার হওয়া প্রতারিত ওই ব্যক্তিদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই পাচারের সঙ্গে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশিকে রাশিয়ায় পাঠিয়েছে। এক পর্যায়ে তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়।’

ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোতে বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে এবং এধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে।’

রফিকুল ইসলাম আরও বলেন,  ‘আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে, রাশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকা চক্রের একজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘এছাড়া চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন সময়ে ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে রাশিয়ায় গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য, অথবা রাশিয়া ভ্রমণের জন্য যাদের পাসপোর্টে বৈধ ভিসা আছে— তাদেরকে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।’

মহাপরিচালক জানান, ইতোপূর্বে দালালের খপ্পরে পড়ে সোলায়মান কবির নামে একজন বাংলাদেশি রাশিয়ায় গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছেন। পরবর্তীকালে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মস্কোতে বাংলাদেশ দূতাবাসে অবস্থান নেন। দূতাবাস তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। অনুরূপ বাংলাদেশ দূতাবাসে কেউ যদি যোগাযোগ করে এবং তাদের সমস্যার বিষয়টি জানায়— তাহলে দূতাবাস তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের