সিয়াম সাধনার মাধ্যমে পরিশুদ্ধ জীবন গড়তে হবে: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৫, ২০:১১আপডেট : ০২ মার্চ ২০২৫, ২০:৩০

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রোজার লক্ষ্য হলো পরিশুদ্ধ জীবন গঠন করা। সিয়াম সাধনার মাধ্যমে আমাদের পরিশুদ্ধ জীবন গড়তে হবে।

রবিবার (২ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, রমজান মাসে মিথ্যা, সুদ, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি প্রভৃতি ত্যাগ করতে না পারলে রোজা রেখে লাভ নেই। রোজা রেখে ওজনে কম দেওয়া, মজুতদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা—এগুলো রোজার অন্তর্নিহিত তাৎপর্যের পরিপন্থি। তিনি রোজা পালনের মাধ্যমে চরিত্র সংশোধন, নৈতিকতার উজ্জীবন ঘটানো ও সুকুমার বৃত্তি জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

রমজানের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, আল্লাহর সন্তুষ্টির নিয়তে রোজা রাখতে হবে। এর মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত পাওয়া যাবে। রমজান মাসে  ভোগ, বিলাস, কামনা, বাসনা ও দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতে হবে। আমাদের রিপুকে ত্যাগের আগুনে পুড়িয়ে খাঁটি বানাতে হবে।

রমজানকে অফুরন্ত রহমতের বার্তা উল্লেখ করে ড. খালিদ বলেন, এটাই হতে পারে আমাদের শেষ রমজান। একবার পৃথিবী হতে চলে গেলে ফিরে আসার কোনও সুযোগ নেই। সে কারণে এই রমজান মাসের সব রহমত আমাদের অর্জন করতে হবে। সৎ জীবনযাপন করতে হবে। দেশের সম্পদ আত্মসাৎ করার মানসিকতা পরিহার করতে হবে।

রমজানকে কোরআন নাজিলের মাস উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ মাসে বেশি বেশি ইবাদত করতে হবে।

ব্যবসাকে ‘ইবাদত’ অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশে রমজান মাসে পণ্যের মূল্যের ওপর ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে রমজান মাসে দ্রব্যমূল্য দ্রুতগতিতে বেড়ে যায়। তিনি রমজানের পবিত্রতার প্রতি লক্ষ রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শাওয়াল মাসের ৬ রোজায় পূর্ণ বছর রোজার সওয়াব
রমজানে ইতিকাফ: সওয়াবের অনন্য উৎস
সফর অবস্থায় কি রোজা রাখা আবশ্যক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের