ঈদে বাস-নৌ টার্মিনালে থাকবে সিসি ক্যামেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ মার্চ ২০২৫, ২০:৪১আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:৪১

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কার কাজ করা হবে। এবং যাত্রী নিরাপত্তায় ঢাকার বাস ও নৌ-টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে।

রবিবার (৯ মার্চ) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসব কথা জানান।

তিনি বলেন, ‘ঈদের আগে রাস্তা সংস্কার করতে হবে এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কার কাজ করা হবে।’

সড়ক উপদেষ্টা বলেন, ‘ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে- এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে।’

মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, ‘আশা করি এবার যানজট কম হবে। টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে, কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন, তারা একদিন আগে-পরে করে যেতে পারবেন।’

মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ট্রাফিক পুলিশের সব সদস্য রাস্তায় থাকবে বলেও জানান উপদেষ্টা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ