বৃহস্পতিবারের মধ্যে বেতন না দিলে আইনি ব্যবস্থা: শ্রম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ মার্চ ২০২৫, ২০:২৭আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২০:২৭

কারখানা শ্রমিকদের বেতন ও ভাতা আগামী ২৭ মার্চের মধ্যে পরিশোধ করা না হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কসহ দেশের বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ বিষয়ে এক বৈঠক শেষে তিনি এই সতর্কবার্তা দেন।

সাখাওয়াত হোসেন বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। যদি কেউ সময়মতো বেতন না দেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও মালিক শ্রমিকদের বেতন বকেয়া রেখে বিদেশ যেতে পারবেন না।

এছাড়া শ্রম খাতের উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শর্ত পূরণে সংস্থাটি ডিসেম্বরের পরিবর্তে মার্চ পর্যন্ত সময় দিয়েছে বলেও জানান শ্রম উপদেষ্টা।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের