নিজেদের নয়, প্রকৃতিকেও ঈদ উপহার দেওয়া উচিত: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ১১:১৮আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১১:৩৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত।

রবিবার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ উপদেষ্টা বলেন, দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। 

রিজওয়ানা হাসান বলেন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের প্রকৃতির প্রতিও যত্নশীল হতে হবে। যেখানে সেখানে বর্জ্য না ফেলে, পানি অপচয় না করে পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সবার প্রতি আহ্বান জানান। তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কোরবানির মাংস অসচ্ছলদের সঙ্গে ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি