অনলাইনেও করা যাবে বিয়ে ও তালাক নিবন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৮:১৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:২১

‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯’-এর সংশোধন করেছে সরকার। এর মধ্য দিয়ে এখন থেকে অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে। তবে বর্তমানে প্রচলিত পদ্ধতিও বহাল থাকবে।

সম্প্রতি বিধিমালা সংশোধন করে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে।

এতে বলা হয়, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’-তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন বলেও বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন করার বিষয়ে আইনি জটিলতা দূর করতে সংশোধনী আনা হয়েছে। অনলাইন পদ্ধতি চালু করতে এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট
সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়াতে হবে: রুমন
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়াতে হবে: রুমন
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
নারী উদ্যোক্তা ও কৃষি খাতে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার দিলো আইএফসি
নারী উদ্যোক্তা ও কৃষি খাতে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার দিলো আইএফসি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী