‘অতিরিক্ত শুল্ক প্রত্যাহার নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৬:১৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬:১৩

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের ৩৭ ভাগ শুল্ক আরোপ শুধু বাংলাদেশের ওপর নয়, সারা বিশ্বের ওপর। এই অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে আলোচনা চলছে। খুব শিগগিরই একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল এ বিষয়ে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রে যাবে।

বুধবার (১৬ এপ্রিল) ‘যুক্তরাষ্ট্রের ৩৭ ভাগ শুল্ক আরোপের চ্যালেঞ্জ সম্ভাবনা ও সরকারের করণীয়’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে শীর্ষ অর্থনীতিবিদদের মতামতের ভিত্তিতে উদ্যোগ নেবে সরকার।’

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে উল্লেখ করে শেখ বশির উদ্দীন বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে বোরো মৌসুমের ধান নামলে খাদ্য মজুদের পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোজ্যতেলে আমরা ২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার জন্যই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। সরকার উদ্যোগ নিচ্ছে, শিগগিরই দাম কমে আসবে।’

বাণিজ্য উপদেষ্টা জানান, পতিত সরকারের ৫০ হাজার কোটি টাকার বৈদেশিক দেনা অন্তর্বর্তী সরকারকে পরিশোধ করতে হয়েছে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম