গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মে ২০২৫, ১৫:৩২আপডেট : ২২ মে ২০২৫, ১৫:৩২

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এছাড়া সভায় ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য কিনা, বাস্তবায়নযোগ্য হলে বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব বা সংশ্লেষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ দফাওয়ারী সুচিন্তিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সআয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একইসঙ্গে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক একটি অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বাবা-মেয়েসহ ৩ জনের
সর্বশেষ খবর
বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষায় দ্রুত কাজ সারতে মেনে চলুন এই কৌশল
বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষায় দ্রুত কাজ সারতে মেনে চলুন এই কৌশল
বহুল প্রতীক্ষিত ‘পে স্কেল’ প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
বহুল প্রতীক্ষিত ‘পে স্কেল’ প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, ফের উত্তেজনা
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, ফের উত্তেজনা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন