নাগরিক দায়িত্বও রাজনীতির অংশ: পরিবেশ উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০০

রাজনীতি মানেই শুধু দলীয় কর্মকাণ্ড নয়, মানুষের অধিকার রক্ষা, সরকারের জবাবদিহিতা ও নাগরিক দায়িত্বও রাজনীতির অংশ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি তরুণ সমাজকে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য, সংলাপ ও সহনশীলতার পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫-এ সমাবর্তন বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই ছিল পরিবর্তনের প্রধান শক্তি। পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না। মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়।” 

তিনি নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, “ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ-সুবিধা নয়; বরং পরিবার, সমাজ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত প্রধান অঙ্গীকার।”  

পরিবেশ উপদেষ্টা দৃঢ়ভাবে বলেন, “নদী, বন ও জীববৈচিত্র্য মানুষের সৃষ্টি নয়, তাই উন্নয়নের নামে এগুলো ধ্বংস করার অধিকার আমাদের নেই।” পলিথিন ও প্লাস্টিক ব্যবহারকে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের জন্য হুমকি উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজস্ব আচরণ বদলানোর মাধ্যমে পরিবেশ রক্ষার লড়াই শুরু করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেন, “একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নারী ও পুরুষকে সমানভাবে এগিয়ে চলতে হবে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি গণতান্ত্রিক সমাজ গড়তে।” 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), এল. মীর আবদুল আলিম, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাবর্তনে কয়েক হাজার শিক্ষার্থীকে তাদের অর্জিত ডিগ্রির সনদ ও কৃতিত্বপূর্ণ ফলের জন্য স্বর্ণপদক প্রদান করা হয়। 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান বাস্তবায়নে কমিটি  
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি