দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করলো তথ্য মন্ত্রণালয় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৬, ১৪:১৪ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মূলত বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়। 

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। চিঠিতে আরও বলা হয়, এমন সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। 

জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই অবিচারের প্রতিবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের কোনও খেলা বা সংশ্লিষ্ট কোনও অনুষ্ঠান সম্প্রচার না করার জন্য কঠোর অনুরোধ জানানো হয়েছে। 

উল্লেখ্য, এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের সকল বেসরকারি স্পোর্টস চ্যানেল এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে আইপিএল সম্প্রচার থেকে বিরত থাকতে হবে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা
আইপিএল নিলাম থেকে কেন সরে দাঁড়ালেন মোস্তাফিজ
সর্বশেষ খবর
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি