৪০ মুক্তিযোদ্ধার নামে গেজেট কেন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৭:০৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:০৭

হাইকোর্ট

পাবনা জেলার সুজানগর উপজেলার ৪০ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

তৌফিক ইনাম টিপু বলেন, ২০১৪ সালের ১৭ নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার ৭০ জন সাময়িক সনদপ্রাপ্ত এবং ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির অনুমোদন ও সুপারিশ করে চিঠি পাঠায় সরকার। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর ১৬ জন মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে ৪০ মুক্তিযোদ্ধা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। সেই রিটের শুনানির পর আদালত রুল জারি করে এই আদেশ দেন।’

/ইউআই/এমও/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম