প্রবাসী কল্যাণ-মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন, খোঁজ নিলেন আটকে পড়া যাত্রীদের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২৬, ০৩:৫৮আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৩:৫৮

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া বাতিল হওয়া ফ্লাইটের ৮৫০ জন যাত্রীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের ব্রিফিংয়ের মাঝেই ফোন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় আটকে পড়া যাত্রীদের খোঁজ নেন তিনি। মন্ত্রীকে তিনি যাত্রীদের খাবার, আবাসনসহ সার্বিক বিষয় নিশ্চিত করার নির্দেশ দেন। 

মন্ত্রী বলেন, “ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।” কুয়েত বিমানবন্দরে হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “মিশন ও দূতাবাসগুলোতে প্রবাসীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।” 

বিদেশগামী যাত্রীদের রাতে থাকার অসুবিধা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, “সিভিল অ্যাভিয়েশন ৮০০ এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ৫০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে।” 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসীদের কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
‘নিরাপত্তার ঘেরাটোপ সরকার প্রধানকে যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’
‘সাহস, দক্ষতা ও প্রযুক্তিতে এসএসএফের পিছিয়ে থাকার সুযোগ নেই’
সর্বশেষ খবর
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় হোসেনী দালান সড়ক
এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় হোসেনী দালান সড়ক
স্বাস্থ্যমন্ত্রীর ‌গর্জনের পরও ‘যেই লাউ সেই কদু’
স্বাস্থ্যমন্ত্রীর ‌গর্জনের পরও ‘যেই লাউ সেই কদু’
বিশ্বকাপের আবেগে রঙিন রাজধানী, নজর কেড়েছে দৈত্যাকার জার্সি
বিশ্বকাপের আবেগে রঙিন রাজধানী, নজর কেড়েছে দৈত্যাকার জার্সি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত