বিচার করার আগে বুকের বাচ্চাদের বাঁচাই: স্বাস্থ্যমন্ত্রী   

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ মে ২০২৬, ১৫:৫৭আপডেট : ২৩ মে ২০২৬, ১৫:৫৯

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, “বিচার করার চেয়ে আগে আমাদের বুকের বাচ্চাদের বাঁচাতে হবে। এটা আগে মিট করতে হবে। এখন সবাই সেটাই চেষ্টা করছে।”

শনিবার (২৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) কর্তৃক ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার, ২৭ সেট অক্সিজেন ফ্লো মিটার ও ১ লাখ পিস নরমাল স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অতীত নিয়ে তিনি খুব বেশি কথা বলতে চান না এবং সমালোচনাও করতে চান না। তবে টিকার বিষয়ে বিগত সরকারের ব্যর্থতার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এগুলো অতীতের কথা, আমরা এখন ব্যবস্থা নিয়েছি—এটাই বর্তমান বাস্তবতা।”

এ সময় তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ঈদের সময় যেন হাম আক্রান্ত শিশুদের ভিড়ের মধ্যে বা আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়া হয় এবং সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়।

তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শ্বাসপ্রশ্বাস ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। তাই আক্রান্ত ও সুস্থ শিশুদের আলাদা রাখার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও সতর্ক করে বলেন, বিশেষজ্ঞ ডাক্তাররা আশংকা করছেন ঈদের সময় বাস-ট্রেন যাত্রা এবং আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াতের কারণে সংক্রমণ বাড়তে পারে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন আফরোজা আব্বাস
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট