চার প্রতিষ্ঠানের বকেয়া বেতন ২০ জুলাইয়ের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৬, ২০:৪০আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২০:৪০

মকম ফ্যাশন, মকম প্রিন্টিং, মকম ডাইং ও অ্যাপারেল-২১ লিমিটেডের শ্রমিক ও কর্মীদের বকেয়া বেতন আগামী ২০ জুলাইয়ের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

তিনি বলেন, ২২ জুলাইয়ের মধ্যে বিকেএমইএর সহায়তায় শ্রমিকদের সার্ভিস বেনিফিট-সংক্রান্ত পাওনার হিসাব সম্পন্ন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, শ্রম পরিদর্শন সংস্কার, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, পরিদর্শকদের সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ থেকে ২১ জুলাই আইএলও মহাপরিচালক গিলবার্ট হুংবোর বাংলাদেশ সফরের প্রস্তুতিও নিচ্ছে মন্ত্রণালয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকার পরিস্থিতি বন্যা নয়, জলাবদ্ধতা: তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা 
সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
আওয়ামী লীগের বিচার চান নাহিদ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের
আওয়ামী লীগের বিচার চান নাহিদ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের
চট্টগ্রামে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫, ক্ষতিগ্রস্ত ৪৪ হাজার ঘরবাড়ি
চট্টগ্রামে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫, ক্ষতিগ্রস্ত ৪৪ হাজার ঘরবাড়ি
ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ ঘিরে উত্তেজনা, কী ঘোষণা আসতে পারে
ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ ঘিরে উত্তেজনা, কী ঘোষণা আসতে পারে
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমান্তে ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমান্তে ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’