কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৬, ১৫:২৯আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৫:৩৬

কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারের স্বত্ব কেনা ও খেলা সম্প্রচারের প্রক্রিয়ায় ২০২২ সালে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আইনি পর্যালোচনার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

রবিবার (১৯ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘‘বিগত শেখ হাসিনা সরকারের সময়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে কেনা হয়েছিল। ফিফাকে চুক্তির পুরো অর্থ পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে।’’

তিনি বলেন, ‘‘বিটিভির মাধ্যমে হওয়া ওই দুর্নীতির বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরবর্তী আইনি পর্যালোচনার জন্য দুদকে পাঠানো হবে।’’

২০২২ ও ২০২৬ সালের বিশ্বকাপ সম্প্রচারের খরচের তুলনামূলক চিত্রও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এবার ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছিল। চারটি গণমাধ্যমে বিশ্বকাপের খেলাগুলো সফলভাবে সম্প্রচার করা হয়েছে।’’

বর্তমান সরকারের সময়ে খেলা সম্প্রচারে জনগণের অর্থ ব্যয় না করার বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা ছিল উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘পুরো আয়োজনে তিন থেকে চার কোটি টাকার ঘাটতি হতে পারে। তবে বিজ্ঞাপন থেকে পাওয়া আয় দিয়ে সেই ঘাটতি পূরণ হয়ে যাবে।’’

তিনি বলেন, ‘‘এবারের বিশ্বকাপ সম্প্রচারে সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্যের কোঠায়।’’

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
বিশ্বকাপের বলসহ ৭০ শতাংশ ফুটবল আসে যে শহর থেকে
আপনারা সমালোচনা করবেন, সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক