সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১২:৪৯আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:৫৪

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন চলাকালে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংকক থেকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩২১ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য জানান।

গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার ফেরার কথা ছিল। এর জন্য ফিরতি টিকিটও কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে স্পিকারকে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরছেন।’ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কারণে হয়তো সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বলেও জানান তিনি।

বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

/আইএ /আরকে/
সম্পর্কিত
বিমানবন্দরে নেমে যা বললেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি
সর্বশেষ খবর
বিমানবন্দরে নেমে যা বললেন স্পিকার
বিমানবন্দরে নেমে যা বললেন স্পিকার
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
গার্দিওলার আগে আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল ইতালি
রেশমের সুতা: যে শাড়ির গল্প শুরু হয় তুঁতপাতা থেকে
রেশমের সুতা: যে শাড়ির গল্প শুরু হয় তুঁতপাতা থেকে
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে