২২২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি মেটাকে কী পদক্ষেপ নিচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৭:১৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:১৭

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গড়ে উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দৈনিক গ্যাসের চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি রয়েছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণ।

দেশীয় গ্যাস অনুসন্ধানের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন গ্যাসের মজুত অনুসন্ধানে বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ চলছে। বাপেক্স ইতোমধ্যে ব্লক ৭ ও ৯-এ ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি জরিপের উপাত্ত সংগ্রহ সম্পন্ন করেছে। অন্যান্য সম্ভাবনাময় এলাকাতেও জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩০-৩১ সাল নাগাদ চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩২টির কাজ সম্পন্ন হয়েছে, সাতটির কাজ চলমান এবং বাকি ১১১টির কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা সফল হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে অফশোর মডেল পিএসসি ২০২৬-এর আওতায় ২৬টি সমুদ্র ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে অনুসন্ধানের জন্য অফশোর মডেল পিএসসি ২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

এলএনজি আমদানির বিষয়ে মন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি মিলিয়ে মোট ১০টি এলএনজি সরবরাহ চুক্তি রয়েছে। এর মধ্যে সাতটি দীর্ঘমেয়াদি এবং তিনটি স্বল্পমেয়াদি। এ ছাড়া ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি করা হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে অনিবার্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়াতে মহেশখালীতে ২০২৮ সালের মধ্যে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং মাতারবাড়ীতে ২০৩০ সালের মধ্যে ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এগুলো চালু হলে মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট এবং সংরক্ষণ সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন ভাসমান টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে।

এলএনজি আমদানির অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা নেওয়া হয়েছে 

এ ছাড়া ভোলার অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে মূল ভূখণ্ডের শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান জ্বালানিমন্ত্রী।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?
সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
সংবিধান সংশোধন কমিটিসহ চার সংসদীয় কমিটি পুনর্গঠন, সদস্য পরিবর্তন
সর্বশেষ খবর
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত