নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ২০:০২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০:১০

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে ওই তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাননি তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ কথা জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, বুধবার রাতে দুঃখজনক ঘটনাটি ঘটার পর রাত ১টা ২০ বা ২৫ মিনিটের দিকে এক সহকর্মীর কাছ থেকে ফোন পান। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তাকে না পেয়ে আইনমন্ত্রীকে ফোন করেন। তাকেও পাননি। পরে রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি।

ডেপুটি স্পিকার বলেন, ‘যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও একটা ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।’

ডেপুটি স্পিকার বলেন, ‘এ কারণেই সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এরপর অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।’

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘রিপোর্ট, জিডির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হবে, তদন্ত হবে, সেই মামলা পরিচালিত হবে। যদি মহান জাতীয় সংসদে কোনও সিদ্ধান্ত হয়ে থাকে, এখানে উপস্থাপনের জন্য, তখনই কেবল উপস্থাপন করা হবে।’

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
‘হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন’
সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন, স্পিকার বললেন, ‘উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন’
সর্বশেষ খবর
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান: ডেপুটি স্পিকার
বিদ্যুতের ভুতুড়ে বিল ঠেকাতে যে ব্যবস্থার কথা জানালেন জ্বালানিমন্ত্রী
বিদ্যুতের ভুতুড়ে বিল ঠেকাতে যে ব্যবস্থার কথা জানালেন জ্বালানিমন্ত্রী
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপির এক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি