গত অর্থবছরে ১২৬ মিলিয়ন ডলারের ফল রফতানি করেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৮ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের ফল রফতানি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সাদিক রিয়াজ জানতে চান, বর্তমানে বাংলাদেশ থেকে কোন কোন ফল রফতানি করা হয় এবং কোন কোন দেশে এসব ফল রফতানি হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে ফল রফতানি বাড়াতে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা জানতে চান তিনি।

জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইতালি, জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সুইডেন, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে ফল রফতানি হয়।

ফল রফতানি সম্প্রসারণে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, লিচু ও অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে জাতীয় রফতানি প্রশিক্ষণ কর্মসূচি ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গত ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে একটি সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আম ও আমজাত পণ্যের রফতানি সম্ভাবনা, বাজার সম্প্রসারণ এবং রফতানি বহুমুখীকরণ নিয়ে আলোচনা করা হয়।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস আইনমন্ত্রীর
জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের নতুন পরিকল্পনা 
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট 
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে পরানো হয়েছে দুটি স্টেন্ট 
আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
প্রতারণার অভিযোগে ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
প্রতারণার অভিযোগে ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি