অপ্রয়োজনীয় সিজার নিরুৎসাহিত করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৭:০৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:০৬

মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট সাব কমিটি। এ লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক ও গণমাধ্যমে প্রচার বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করার সুপারিশ করেছে কমিটি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ইউএনএফপি’র সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা-বিষয়ক সাব কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশ নেন।

বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

কমিটি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রয়োজন ছাড়া সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে পরীক্ষাগারের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিয়েও আলোচনা হয়।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
খেলাপি ঋণ এখন ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সর্বশেষ খবর
খেলাপি ঋণ এখন ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
খেলাপি ঋণ এখন ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করছে মেঘনা
নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করছে মেঘনা
নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি
নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি
নাইজেরিয়ায় ৩৪ কেজি গাঁজাসহ মার্কিন বাস্কেটবল খেলোয়াড় গ্রেফতার
নাইজেরিয়ায় ৩৪ কেজি গাঁজাসহ মার্কিন বাস্কেটবল খেলোয়াড় গ্রেফতার
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল